প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অবশেষে অপেক্ষার অবসান ঘটেছে। দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) ‘সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের সূচনা হবে। একই দিনে স্বাগতিক বাংলাদেশ ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের মিশন শুরু করবে।
প্রকাশিত সূচিতে দেখা যাচ্ছে, গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাতের বেলায়। ৫ নভেম্বর রাত ৮টায় লাল-সবুজের প্রতিনিধিরা ভুটানের মুখোমুখি হবে। এরপর ১১ নভেম্বর একই সময়ে তারা শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে।
গ্রুপ পর্বের পূর্ণাঙ্গ সূচি অনুযায়ী, ৫ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় ভারত-পাকিস্তান ম্যাচের পর রাত ৮টায় ভুটান-বাংলাদেশ ম্যাচ অনুষ্ঠিত হবে।
৮ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় মালদ্বীপ ও পাকিস্তানের মধ্যে খেলা হবে। একই দিন রাত ৮টায় শ্রীলঙ্কা ও ভুটান মুখোমুখি হবে।
১১ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় ভারত ও মালদ্বীপের ম্যাচের পর রাত ৮টায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ অনুষ্ঠিত হবে।
গ্রুপ পর্ব শেষে ১৪ নভেম্বর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনাল বিকেল ৩টায় এবং দ্বিতীয় সেমিফাইনাল রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এরপর ১৭ নভেম্বর রাত ৮টায় শিরোপা নির্ধারণী ফাইনাল অনুষ্ঠিত হবে।
তবে, এই সূচি এখনো চূড়ান্ত নয়। নেপালের অংশগ্রহণ নিশ্চিত হলে সূচিতে পরিবর্তন আসতে পারে বলে সাফ জানিয়েছে। সে ক্ষেত্রে টুর্নামেন্ট শুরুর তারিখও এক দিন এগিয়ে ৪ নভেম্বর হতে পারে। নেপালের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পর সংশোধিত ও চূড়ান্ত ফিকশ্চার প্রকাশ করা হবে।
ঘরের মাঠে এবারের সাফে বাংলাদেশের সামনে নিজেদের দর্শকদের সামনে ভালো কিছু করার একটি বড় সুযোগ রয়েছে। ভুটান ম্যাচ দিয়েই শুরু হবে সেই শিরোপা-যাত্রা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন