প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ নৌবাহিনী এবং সেনাবাহিনীর অ্যাথলেটরা কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছেন। পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টে সোনা অর্জন করেছেন নৌবাহিনীর ইমরানুর রহমান। নারীদের একই ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়ে শিরিন আক্তার সেরা হয়েছেন।
রোববার অনুষ্ঠিত পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টে ইমরানুর রহমান দৌড় শেষ করেন ২১.১৮ সেকেন্ডে। দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর শান্ত কর্মকার, যিনি ২১.৬৩ সেকেন্ড সময় নিয়ে দৌড় সম্পন্ন করেন। তৃতীয় স্থান অধিকার করেছেন নৌবাহিনীর রাকিবুল হাসান, যাঁর সময় ২১.৭৭ সেকেন্ড।
নারীদের ২০০ মিটার স্প্রিন্টে ২৪.৩৫ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন শিরিন আক্তার। এই ইভেন্টে সেনাবাহিনীর শরিফা খাতুন ২৫.১১ সেকেন্ডে দ্বিতীয় এবং বর্ষা খাতুন ২৫.৩৩ সেকেন্ডে তৃতীয় স্থান অর্জন করেন।
পুরুষদের ১০ হাজার মিটার দৌড়ে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. শুহানুর রহমান, যিনি ৩৩ মিনিট ১২.৪০ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন। দ্বিতীয় স্থানে নৌবাহিনীর এলাহী সরদার ৩৩ মিনিট ৪৩.৩০ সেকেন্ডে এবং তৃতীয় স্থানে সেনাবাহিনীর সোহেল রানা ৩৩ মিনিট ৪৮.৫০ সেকেন্ডে পৌঁছান।
পুরুষদের ৮০০ মিটার দৌড়ে সেনাবাহিনীর মোশাররফ হোসেন ১ মিনিট ৫৩.৫৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেন। একই দলের রাকিবুল ইসলাম ১ মিনিট ৫৪.৯৫ সেকেন্ডে দ্বিতীয় এবং বিকেএসপির মো. সামি ইসলাম সানি ১ মিনিট ৫৬.৭৪ সেকেন্ডে তৃতীয় হন।
পোল ভল্টে সেনাবাহিনীর মো. সৌরভ মিয়া প্রথম স্থান অর্জন করেন, নৌবাহিনীর সাইফুল ইসলাম দ্বিতীয় এবং ফেরদৌস আলম তৃতীয় হন। তিন পদকজয়ীই ৪.৪০ মিটার উচ্চতা অতিক্রম করেছেন।
নারীদের ৮০০ মিটার দৌড়ে নৌবাহিনীর প্রিয়া আক্তার ২ মিনিট ১৭.৮৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন। সেনাবাহিনীর মুন্নি কর্মকার ২ মিনিট ১৯.৩৫ সেকেন্ডে দ্বিতীয় এবং নৌবাহিনীর সুমাইয়া আক্তার ২ মিনিট ২০.৮৩ সেকেন্ডে তৃতীয় স্থান অর্জন করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন