প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নেত্রকোণা, ২৪ অক্টোবর, ২০২৬ : জেলার সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ ভারতীয় কয়লা ও বাংলাদেশী রসুন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার দুপুর ২ টায় বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন, নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লে.ফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ৩১ বিজিবি’র বিজয়পুর বিওপির একটি টহল দল সীমান্তবর্তী জংখল এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে, সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ২শ’০ কেজি বাংলাদেশী রসুন জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩৬ হাজার ৪শ’ টাকা।
অধিনায়ক আরও জানান, আজ ভোরে ভবানীপুর বিওপির অপর একটি টহল দল দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে অভিযান চালায়। সীমান্ত এলাকায় নদী থেকে মালিকবিহীন অবস্থায় ৭ হাজার ৫শ’ কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়। জব্দকৃত কয়লার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫১ হাজার ২শ’ টাকা।
দুটি অভিযানে সর্বমোট ১ লাখ ৮৭ হাজার ৬শ’ টাকা মূল্যের চোরাচালানের মালামাল আটক করা হয়েছে। তিনি বলেন, জব্দকৃত কয়লা ও রসুন নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন