প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, এ প্রক্রিয়া কার্যকর করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় আরও সক্রিয় ভূমিকা পালনের পরিকল্পনা করছে। এ ক্ষেত্রে ধারাবাহিক রাজনৈতিক সম্পৃক্ততা, সাংস্কৃতিক উদ্যোগ এবং বৃহত্তর অংশীজনদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।
সোমবার (১৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সার্কের বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার এর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি আরো বলেন, সার্ক প্রক্রিয়াকে আরও কার্যকর করতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও সক্রিয় ভূমিকা পালনের পরিকল্পনা করছে।
এ ক্ষেত্রে ধারাবাহিক রাজনৈতিক সম্পৃক্ততা, সাংস্কৃতিক উদ্যোগ এবং বৃহত্তর অংশীজনদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
এদিকে, প্রতিমন্ত্রী রাষ্ট্রদূত সারওয়ারের নেতৃত্ব ও দায়িত্বশীল ভূমিকার জন্য বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সারওয়ারের মেয়াদে অর্জিত গতি তার উত্তরসূরির সময়েও অব্যাহত থাকবে এবং বাংলাদেশ এ ক্ষেত্রে অব্যাহত সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী রাষ্ট্রদূত সারওয়ারের মেয়াদের সফল সমাপ্তি কামনা করেন এবং তাঁর উত্তরসূরির কাছে দায়িত্ব হস্তান্তর নির্বিঘ্ন ও মসৃণ হোক সে জন্য শুভকামনা জানান।
উভয়পক্ষই সার্ক প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করা এবং দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে নবায়িত রাজনৈতিক মনোযোগ ও ধারাবাহিক প্রচেষ্টার গুরুত্বের ওপর জোর দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন