প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সারা দেশের গ্রাহকদের জুন মাসের অতিরিক্ত বা অস্বাভাবিক বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। এটি জানিয়েছেন বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে গ্রাহকদের অতিরিক্ত বিলের অভিযোগ ও লোডশেডিং পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল মতবিনিময় ও পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশ দেন।
সভায় জুনের অতিরিক্ত বিলের অভিযোগ এবং লোডশেডিং নিয়ে মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও কারণ উদ্ঘাটন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, সারা দেশের জেলা প্রশাসক (ডিসি) এবং বিদ্যুৎ বিতরণী সংস্থা ও কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা যুক্ত ছিলেন।
সভায় বিদ্যুৎ সচিব জানান, বিল সংক্রান্ত গ্রাহকের অভিযোগসমূহ দ্রুত নিষ্পত্তি করতে হবে। তিনি এ ক্ষেত্রে কোনো ধরনের ‘করণিক ভুল’ হয়ে থাকলে সেগুলো অবিলম্বে সংশোধন করার নির্দেশ দেন। তবে, অতিরিক্ত বিলের পেছনে যদি বিতরণ সংস্থার কোনো কর্মকর্তা-কর্মচারীর অসদুপায় অবলম্বনের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন বিদ্যুৎ সচিব।
সভায় বিদ্যুৎগ্রাহকদের একটি উল্লেখযোগ্য অংশ জুন মাসে অতিরিক্ত বিল পেয়েছেন মর্মে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসা অভিযোগগুলোর বিষয়ে বিতরণ কোম্পানিগুলোর প্রধানদের বক্তব্য জানতে চাওয়া হয়।
একই সঙ্গে বিদ্যুৎ সচিব ডিসিদের কাছ থেকে জানতে চান যে অতিরিক্ত বিল সংক্রান্ত কোনো অভিযোগ আসছে কি না। তাঁরা জানান, মাঠপর্যায়ে এ বিষয়ে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অভিযোগ তারা পাননি। জনদুর্ভোগ নিরসনে এবং গ্রাহকসেবার মানোন্নয়নে বিতরণ সংস্থাগুলোকে দ্রুত তদন্ত ও সমাধানের তাগিদ দেয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যে কোনো অভিযোগের দ্রুত সমাধানের জন্য বিতরণ সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করার অথবা নির্দিষ্ট হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য গ্রাহকদের অনুরোধ করা হয়েছে। হটলাইন নম্বরসমূহ নিচে দেয়া হলো:
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, অতিরিক্ত বিজ্ঞাপন বিদ্যুৎ বিল সংক্রান্ত যে কোনো অভিযোগ দ্রুত সমাধানের জন্য গ্রাহকরা সরাসরি সংশ্লিষ্ট বিতরণ সংস্থার সঙ্গে অথবা নির্দিষ্ট হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। গ্রাহকদের সুবিধার্থে হটলাইন নম্বরগুলো নিচে দেওয়া হলো:
বিদ্যুৎ বিভাগ কেন্দ্রীয় সেবা: ১৬৯৯৯
বিপিডিবি: ১৬২০০
পল্লী বিদ্যুৎ: ১৬৮৯৯
বিপিডিসি: ১৬১১৬
ডেসকো: ১৬১২০
নেসকো: ১৬৬০৩
ওজোপাডিকো: ১৬১১৭
পর্যালোচনা সভায় সারা দেশের জেলাগুলোতে রুফটপ (ছাদ) সৌর বিদ্যুৎ চালুর বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়। এ বিষয়ে সরকারের কাছ থেকে প্রাপ্ত নির্দেশনার আলোকে কাজ করতে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) পুরোপুরি প্রস্তুত রয়েছেন বলে সভায় জানানো হয়। বিদ্যুৎ সংকট ও জনদুর্ভোগ নিরসনে মাঠপর্যায়ের জেলা প্রশাসকরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ও আশ্বাস ব্যক্ত করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন