প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পিরোজপুরের মঠবাড়িয়া এলাকায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শাহিন হাওলাদার (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। রবিবার (২২ নভেম্বর) রাত ৯টার সময় উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া যুবক মঠবাড়িয়ার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মোস্তফা হাওলাদারের পুত্র। মামলার দায়েরের পর থেকে অভিযুক্ত শাহিন আমড়াগাছিয়ার গোলবুনিয়া এলাকায় শ্বশুরবাড়িতে আত্মগোপন করে ছিলেন।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৪ বছর বয়সী ওই কিশোরী জন্মগতভাবে বুদ্ধিপ্রতিবন্ধী। তার বাবা-মা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বাবা-মা কাজের জন্য বাইরে থাকলে কিশোরী প্রায়ই ছোট ভাইকে নিয়ে বাড়িতে থাকতেন। একসময় টাকা-পয়সা ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে শাহিন কিশোরীর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। গত ১ আগস্ট বিকেল ৫টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে নিজের টিনশেড ঘরে নিয়ে ধর্ষণ করেন। এছাড়া সুযোগ বুঝে তিনি বিভিন্ন সময় তাদের বাড়িতে যাতায়াত করতেন। পরবর্তীতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি পরিবারের নজরে আসে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে শাহিনসহ তিনজনকে আসামি করে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই শাহিন পলাতক ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে বরিশাল এসআরবি-৮-এর গোয়েন্দা দল। মঠবাড়িয়ার গোলবুনিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া সেল) ওয়ালিদ হাসান মিঠু জানান, ‘শাহিন হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’
মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানিয়েছেন, মামলাটির তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়া মঠবাড়িয়া থানা পুলিশের মাধ্যমে চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন