প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইতালির নাপলি শহরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন শফিকুল ইসলাম নামের একজন প্রবাসী বাংলাদেশি।
স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশটির বন্দর নগরী নাপোলির ভিল্লে লিতেরনো এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
শফিকুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর এলাকার দর্জিবাড়ি ব্রিজসংলগ্ন এলাকার নসু প্রামাণিকের পুত্র।
পারিবারিক সূত্র থেকে জানা যায়, ইতালির নাপলি শহরে ঘটে যাওয়া দুর্ঘটনায় শফিকুল ইসলাম প্রাণ হারান। কিন্তু দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
শনিবার রাতে তার মৃত্যুর সংবাদ দেশে পৌঁছানোর পর মাদারীপুরে তার পরিবার, আত্মীয়-স্বজন এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আত্মীয়রা দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছেন।
এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা মন্তব্য করেন, "বিষয়টি খুবই বেদনাদায়ক। নিহতের পরিবার যোগাযোগ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন