প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেক এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. শিশির (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। শিশির স্থানীয় উদয়ন হাই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।
শনিবার (১৮ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশির লক্ষ্মীপুর সদর উপজেলার সুমন রহমানের ছেলে ছিল। তার বাবা পেশায় একজন বাসচালক। বর্তমানে তারা দক্ষিণখানের মোল্লারটেক তেঁতুলতলা এলাকায় সপরিবারে ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা আরাফাত রহমান জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণখানের মোল্লারটেক দোবাদিয়া এলাকায় শিশির তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয়। শিশির মোটরসাইকেলটি চালানোর সময় পেছন থেকে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা সেটিকে সজোরে ধাক্কা দেয়।
এই ধাক্কার ফলে শিশির মোটরসাইকেল থেকে পাকা রাস্তায় ছিটকে পড়ে এবং মাথায় ও শরীরে গুরুতর আঘাত পেয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন