প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কালিয়াকৈরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি হিসেবে দৈনিক ইনকিলাব এবং বাংলা টিভির সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নানের বিরুদ্ধে একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে।
এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে (২২ই সেপ্টেম্বর ২৬ ইং) অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সাংবাদিক আব্দুল মান্নান জানান, বাংলাদেশ বন বিভাগের কালিয়াকৈর ফরেস্ট রেঞ্জের আওতাধীন চান্দরা বন বিটের হরতকিতলা মৌজার সিএস ৭৫ আরএস ১০৯ দাগে ০.৮০ একর জমির একটি উডলট বাগানের প্লট রক্ষণা বেক্ষণের জন্য ২০০৭ সালে উপকারীভোগী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি উল্লেখ করেন, উক্ত সময়ে সুন্দরভাবে উডলট বাগান রক্ষণাবেক্ষণসহ যাবতীয় দায়িত্ব পালন করায় পুনরায় ২০২০-২০২১ সালে সৃজিত বাগানের উপকারভোগী হিসেবে ২৭ নং প্লটে নিয়োগ প্রদান করা হয়। তিনি জানান, "এবারও আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছি।" ইতিমধ্যেই তার সফলতায় ঈর্ষান্বিত হয়ে কালিয়াকৈর পৌরসভার স্থানীয় ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বেল্লাল হোসেনের নেতৃত্বে একটি প্রতারক ও লোভী কুচক্রী মহল তার রক্ষণাবেক্ষণকৃত উডলট বাগানের প্লটে গাছ নষ্ট করে জমি জবরদখলের চেষ্টা করছে। এই বিষয়ে তিনি আইনগতভাবে প্রতিবাদ করেন এবং বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই কুচক্রী মহল তার বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, "আমি উক্ত অপচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।"
৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়ারত হোসেন জানান, সাংবাদিক মান্নানকে বন বিভাগের একটি প্লট দেখাশোনা করার জন্য দলিল করে দেওয়া হয়েছে।
এই বিষয়ে বেলায়েত হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, "এই মানববন্ধনটি আমি একা করি নাই, এলাকার কিছু লোকজন আয়োজন করেছে, আমি তাদের সাথে ছিলাম।"
কালিয়াকৈর চন্দ্র বিটের কর্মকর্তা ইকবাল হোসেন জানান, "আমরা সাংবাদিক মান্নানকে একটি উডলট বাগান প্লট দিয়েছি, সে দেখাশোনার দায়িত্বে আছে। ওই প্লটে কিছু ঝামেলা হয়েছে, আমরা জানতে পেরেছি, এই বিষয়ে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন জানান, "বনের জমির গাছ নষ্ট করে কোন প্রতিষ্ঠান নির্মাণ করা সম্পূর্ণ অবৈধ। আমি সরজমিনে গিয়ে দেখবো, আইনগত ব্যবস্থা নেব।"
প্রতিবাদ সভা শেষে সাংবাদিক মান্নান কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।
আব্দুল আলীম অভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন