প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যশোরের শার্শা উপজেলায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছরের একটি মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে পুলিশ আটক করেছে। আটককৃত নুরুল হক নুরু (৪০) উপজেলার ডিহি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা এবং মা উভয়েই বাক ও শারীরিক প্রতিবন্ধী। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় অভিযুক্ত নুরুল হক নুরু শিশুটিকে তার নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনা ঘটলে শিশুটি চিৎকার করে ওঠে, তখন নুরু পালিয়ে যায়। পরে, বিষয়টি জানার পর শিশুটির স্বজনরা তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় শিশুটির চাচি বাদী হয়ে শুক্রবার (১৭ জুলাই) দুপুরে শার্শা থানায় একটি মামলা করেন। মামলার দুই ঘণ্টার মধ্যে পুলিশ আসামিকে আটক করতে সক্ষম হয়।
শার্শা থানার পরিদর্শক (তদন্ত) খোন্দকার শাহ্ আলম এই বিষয়ে বলেছেন, অভিযোগের ভিত্তিতে আমরা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে বের হই। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় শার্শা ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজার থেকে মামলার আসামি নুরুল হক নুরুকে গ্রেপ্তার করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন