প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিনে ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়েছে। এই বিষয়টি দলের পেসার হাসান মাহমুদ স্বীকার করেছেন। টাইগারদের সামনে এখন সিরিজের প্রথম টেস্ট হার এড়ানোর চেষ্টা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে তিনি জানান।
বুধবার (১৮ নভেম্বর) চতুর্থ দিনের ব্যাটিং বিপর্যয়ের পর বাংলাদেশে হার এখন অনেকটাই নিশ্চিত হয়ে উঠেছে। দ্বিতীয় ইনিংসে তারা ১০০ রানে ৫ উইকেট হারিয়েছে। দক্ষিণ আফ্রিকার তুলনায় তারা এখনো ৫৭ রানে পিছিয়ে রয়েছে।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৫৭ রানের লিড নিয়েছিল। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে হাসান বলেন, 'আজকের পুরো দিনের কথা বলতে গেলে, দিন শুরু হওয়ার সময় বাংলাদেশের জয়ের সম্ভাবনা ছিল। তাদেরও জয়ের সম্ভাবনা ছিল, ড্রয়ের সম্ভাবনাও ছিল; সব ধরনের ফলই তখন সম্ভব ছিল। কিন্তু এখন বাংলাদেশের জয়ের কোনো সম্ভাবনা নেই। এখন ম্যাচ বাঁচানোর লড়াই করতে হবে।'
তিনি আরও বলেন, 'তাদের লোয়ার অর্ডারের ব্যাটাররা যখন ব্যাট করতে আসছিল, তখন কিছুটা বেশি রান দিয়ে ফেলেছি আমরা। আমরা একটি নির্দিষ্ট জায়গায় বল করে শৃঙ্খলাবদ্ধ থাকার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই সেটা কাজে আসেনি। লোয়ার অর্ডারের ব্যাটারদের ওপর সেভাবে চাপ তৈরি করতে পারিনি।'
'এরপর তারা ভালো সংগ্রহ দাঁড় করায়। আমরা ব্যাট করতে নেমেও শুরুতেই অনেকগুলো উইকেট হারিয়েছি। তবে দেখা যাক, এখন ম্যাচ বাঁচানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন