প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ম্যানচেস্টার ডার্বিতে একটি বড় ভুলের জন্য ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ম্যাট ডোনোভিওকে শাস্তির মুখোমুখি হতে হচ্ছে। ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটির মধ্যে খেলা চলাকালীন আর্লিং হলান্ডের গোলের সিদ্ধান্তে ভুল স্বীকার করার পর, আন্তর্জাতিক বিরতি পর্যন্ত তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই কারণে সহকারী ভিএআর ব্লেক অ্যান্ট্রোবাসকেও ম্যাচ পরিচালনার বাইরে রাখা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ম্যানচেস্টার ডার্বির শেষ হওয়ার কিছু ঘণ্টার মধ্যেই পেশাদার রেফারি কমিটি রেফারিংয়ের ভুলের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে। কমিটির ব্যাখ্যা অনুযায়ী, এনজো ফার্নান্দেজের অফসাইড অবস্থান যথাযথভাবে বিবেচনায় না নিয়ে হলান্ডের গোলকে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক বিরতির আগে প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তাদের তালিকায় ডোনোভিও এবং অ্যান্ট্রোবাস কাউকেই রাখা হয়নি। পেশাদার রেফারি কমিটির একজন মুখপাত্রও বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান রেফারি কর্মকর্তা হাওয়ার্ড ওয়েব এবং তার পরিচালনা পর্ষদ যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। ফলে আন্তর্জাতিক বিরতি শেষ না হওয়া পর্যন্ত ডার্বির প্রধান ভিএআর এবং সহকারী ভিএআর কোনো ম্যাচে দায়িত্ব পালন করতে পারবেন না।
হলান্ডের গোলের ঘটনায় ঠিক কী ভুল হয়েছিল, সেটিও রেফারি কমিটি ব্যাখ্যা করেছে। তাদের মতে, গোলের সময় এনজো ফার্নান্দেজের অবস্থানের গুরুত্ব যথাযথভাবে বুঝতে পারেননি ভিএআর ডোনোভিও। পরিস্থিতি আরও ভালোভাবে যাচাই করার জন্য তার উচিত ছিল মাঠের পাশের মনিটরে ভিডিও ফুটেজ দেখার জন্য অন-ফিল্ড রিভিউয়ের সুপারিশ করা।
ঘটনার পর ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ভুল স্বীকার করেছে রেফারি কমিটি। একই সঙ্গে পুরো ঘটনাটি বিস্তারিত পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
ভবিষ্যতে এ ধরনের ভুল যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য পর্যালোচনা শেষে রেফারিং কর্মকর্তাদের জন্য আরও পরিষ্কার ও কঠোর নির্দেশনা দেওয়ার কথাও জানিয়েছে কমিটি।
প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নিয়ে কোনো আনুষ্ঠানিক আপত্তি নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে ডোনোভিও এবং অ্যান্ট্রোবাসকে অন্তত ১১ অক্টোবর পর্যন্ত ম্যাচ পরিচালনার দায়িত্ব থেকে বাইরে থাকতে হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন