প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভোলা, ১৯ নভেম্বর, ২০২৬ : মনপুরা উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখাকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন আজ দুপুরে বাসস’কে জানিয়েছেন,
প্রজ্ঞাপন অনুযায়ী, মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখার বিরুদ্ধে স্থানীয়ভাবে দুর্নীতির অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে সরকারি চাকরি আইন-২০১৮-এর ধারা ৩৯(১) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) ও ৩(ঘ) অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা মৎস্য দপ্তরের এই শীর্ষ কর্মকর্তা আরও জানান, কাজল রেখাকে মনপুরা থেকে প্রত্যাহার করে বৃহস্পতিবার জেলা সদরে সংযুক্ত করা হয়েছে।
এদিকে, মন্ত্রণালয়ের জারি করা ওই আদেশে উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী কর্তৃপক্ষ কাজল রেখাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন বলে মনে করেছে। সে অনুযায়ী কাজল রেখাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তের সময় তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
গত ১২ নভেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের (মৎস্য-২ শাখা) সচিব মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন