প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আবারও সংঘাতের তীব্রতা বাড়ছে। ইউক্রেনের জাপোরিঝিয়ায় রুশ গাইডেড বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এই হামলায় একাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে এবং আশপাশের স্থাপনাগুলোরও ক্ষতি হয়েছে। ইউক্রেনের স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থলে ধ্বংসস্তূপের নিচে একজন এখনও আটকা পড়ে থাকতে পারেন।
কিয়েভ কর্তৃপক্ষ পাল্টা জবাবে জানাচ্ছে, কৃষ্ণসাগরে রাশিয়ার শ্যাডো ফ্লিটের দুটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার দাবি করেছেন তারা। উক্ত নিরাপত্তা সংস্থা, এসজিআর, জানিয়েছে যে, লুইস-ওয়ান ও বান্দা নামের জাহাজ দুটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার অপরিশোধিত তেল পরিবহনের জন্য ব্যবহার হচ্ছে।
রুশ অর্থনীতিতে জ্বালানি রফতানি একটি গুরুত্বপূর্ণ ভিত্তি এবং সাম্প্রতিক সময়ে ইউক্রেন বারবার তেল শোধনাগারগুলোকে এবং রুশ সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করে তাদের হামলা চালানোর ঘটনা ঘটিয়েছে।
এদিকে, যুদ্ধের প্রায় সাড়ে চার বছর পর কূটনৈতিক উদ্যোগগুলি স্থবির হয়ে পড়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন যে, তুরস্ক মধ্যস্থতায় আগ্রহী হলেও বর্তমানে নতুন করে শান্তি আলোচনা শুরুর কোনো সম্ভাবনা নেই।
উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতির মধ্যে, বিদায়ী সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কিয়েভ পৌঁছেছেন। তিনি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন যেখানে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা যাচাই, পশ্চিমা সামরিক সহায়তার অগ্রগতি এবং ভবিষ্যৎ নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বৈঠকের পূর্বে দুই নেতা কিয়েভে নিহত ইউক্রেনীয় সেনাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন