প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় একটি বাসায় ঢুকে শাহিদা বেগম (৬৮) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
হত্যাকাণ্ডের ঘটনার পরে ওই বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার (জুলাই) রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে দনিয়া রসুলপুরের অনাবিল হাসপাতাল রোডের একটি নির্মাণাধীন বাড়ির সাততলার বাসা থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। পরে ওই মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
নিহত শাহিদা বেগমের গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার সিদলাই গ্রামে। তার স্বামীর নাম মৃত শফিকুল ইসলাম সরকার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসায় শাহিদা বেগম তার ছেলের বউ শারমিন আক্তারের সঙ্গে থাকতেন। শাহিদার ছেলে বিল্লাল হোসেন মালয়েশিয়া প্রবাসী। পুত্রবধূ শারমিন একটি ডেন্টাল ক্লিনিকে চাকরি করেন। গতকাল রাতের ঘটনাটি ঘটে যখন শারমিন কর্মস্থল থেকে বাসায় ফিরে দেখেন, ঘরের সব জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে রয়েছে। একপর্যায়ে ঘরের মেঝেতে শাশুড়িকে রক্তাক্ত ও মৃত অবস্থায় দেখতে পান তিনি।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানিয়েছেন, নিহত শাহিদা বেগমের গলার বাঁ পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা চুরি বা লুটপাটের উদ্দেশ্যে বাসায় ঢুকেছিল। এ সময় ওই বৃদ্ধা তাদের চিনে ফেলায় বা বাধা দেয়ায় ধারালো অস্ত্র দিয়ে তার গলার বাঁ পাশে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়।
এসআই আরও জানিয়েছেন, লুণ্ঠিত মালামালের মধ্যে নিহত শাহিদা বেগমের গলার চেইন, কানের দুল এবং নগদ ৫ হাজার টাকা রয়েছে। তবে লুটপাটের বাইরে অন্য কোনো শত্রুতা বা কারণ আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন