প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. মোহাইমিনুল ইসলাম নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়ে গেছেন। নিখোঁজ হওয়ার আগে তিনি হল থেকে বের হওয়ার সময় নিজের কক্ষে একটি ‘সুইসাইড নোট' লিখে রেখে গেছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৮ মিনিটে হলের সামনে থেকে বাসে ওঠার পর মোহাইমিনুল ইসলামের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ শিক্ষার্থী মোহাইমিনুল জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরা এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, তিনি হলের ‘এ’ ব্লকের ১১০ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। বিষয়টি ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনকেও জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয়ের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিখোঁজ শিক্ষার্থীর হলে নিজ কক্ষে একটি ‘সুইসাইড নোট’ পাওয়া গেছে। এ ঘটনার প্রেক্ষিতে জাবি প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম জানান, নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজে বের করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টরিয়াল বডি ও পুলিশ একসঙ্গে কাজ করছে। তার বন্ধু, আত্মীয়স্বজন ও পরিচিতজনদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন