প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকার শহীদ জিয়া শিশু পার্কের আধুনিকায়নের কাজ সম্পন্ন হলে, আগামী জুন মাসের মধ্যে এটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।
রোববার (০৬ সেপ্টেম্বর) বিকেলে শাহবাগস্থ শহীদ জিয়া শিশু পার্ক প্রকল্প এলাকায় পূবালী ব্যাংক পিএলসি-এর ‘শিশু পার্ক শাখা’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক উল্লেখ করেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দ্রুততার সাথে পার্কের বাকি কাজ সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে প্রকল্পের ভৌত অগ্রগতি ৩০ শতাংশে পৌঁছেছে। শিশুদের বিনোদনের জন্য ১৫টি অত্যাধুনিক রাইড ক্রয়ের লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। এই রাইডগুলো প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজের অন্তর্ভুক্ত। তিনি আশা প্রকাশ করেন যে, ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে শিশুদের জন্য একটি আধুনিক পার্ক উপহার দিতে সক্ষম হবে।
ঢাকা শহরকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলার জন্য বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, ‘রাস্তার সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতা বজায় রাখা ও বৃক্ষরোপণসহ সব সামাজিক উন্নয়নমূলক কাজে সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) থেকে সবাইকে অংশ নিতে হবে।’
এছাড়া, ডেঙ্গু প্রতিরোধের জন্য গৃহস্থালি ও আশপাশের আঙিনা পরিষ্কার রাখার এবং কোথাও তিনদিনের বেশি পানি জমতে না দেওয়ার আহ্বান জানান প্রশাসক।
শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকীকরণ প্রকল্পের অংশ হিসেবে পার্ক প্রাঙ্গণে পূবালী ব্যাংকের শাখা ভবনটি নতুনভাবে পুনর্নির্মাণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। এছাড়া সিটি কর্পোরেশন ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন