প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনার পুরাতন জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া হাজতি ইমন মাঝিকে, পালানোর মাত্র তিন ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে কারা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার কিছু কিছুক্ষণ আগে নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকায়, নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটক করার পর, রাতেই পুনরায় তাকে কারাগারে নেওয়া হয়।
এর আগেই, বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার সময়, কারাগারের পূর্ব পাশের দেয়াল টপকে পালিয়ে যান ইমন মাঝি। উল্লেখ্য, তিনি নগরীর সোনাডাঙ্গা থানায় দায়ের করা একটি চুরির মামলায় ১৩ জুন থেকে হাজতি হিসেবে এই কারাগারে ছিলেন।
খুলনা জেলা কারাগারের জেল সুপার আবু ছায়েম এ বিষয়ে জানান, পালানোর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কারারক্ষীদের একাধিক দল কাজ শুরু করে। একটি দল ইমন মাঝির বাড়িতে অবস্থান নেয়। কিছু সময়ের মধ্যেই, যখন তিনি বাড়িতে আসেন, তখন স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে আটক করা হয়। আউট অব কারাগার পালানোর এই ঘটনার বিষয়ে খুলনা সদর থানায় একটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন