প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশে গত ২৪ ঘণ্টার মধ্যে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ঘটেছে। চলতি বছরে হাম ও এর উপসর্গের কারণে মৃত্যুর সংখ্যা এখন ১ হাজার ৪৪তে পৌঁছেছে। এই মৃত্যুর মধ্যে নিশ্চিত হামে ১০০ শিশুর প্রাণহানি ঘটেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বুলেটিনে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সর্বাধিক তিনজন মারা গেছেন। এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩২০ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫০৯ জন, রাজশাহীতে ২৯ জন, সিলেটে ১৯৪ জন, চট্টগ্রামে ২৮৬ জন, বরিশালে ১২৫ জন, ময়মনসিংহে ৬৩ জন, খুলনায় ৯৭ জন এবং রংপুরে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৪ হাজার ৪২০ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২৮২ জন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন