প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় ব্যস্ত সময় কাটাতে যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং এবং যুক্তরাষ্ট্র ‘এ’ দলকে নিয়ে পরিচালিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশগ্রহণের পাশাপাশি দুইটি চারদিনের ম্যাচও খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
এই সফরের বিস্তারিত সময়সূচিও ইতোমধ্যে প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা।
জানা গেছে, আগামী ২৭ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্প শেষ করার পর বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেবে। সেখানে পৌঁছে ২৮ ও ২৯ জুলাই অনুশীলনের মাধ্যমে সফরের প্রস্তুতি সম্পন্ন করবে ক্রিকেটাররা।
এরপর ১ আগস্ট স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজের অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ৩ ও ৭ আগস্ট দুই দফায় যুক্তরাষ্ট্র ‘এ’ দলের বিপক্ষে মুখোমুখি হবে তারা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ আগস্ট আবারও সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিরুদ্ধে প্রতিপক্ষ হবে বাংলাদেশ। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে ১২ আগস্ট শিরোপার লড়াইয়ে অবতীর্ণ হবে।
ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর শুরু হবে লাল বলের চ্যালেঞ্জ। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিরুদ্ধে প্রথম চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ আগস্ট, এবং দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে নামবে ২৩ আগস্ট। পুরো সফর শেষে বাংলাদেশ ইমার্জিং দল ২৭ আগস্ট দেশে ফিরে আসবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন