প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নিম্নচাপের জন্য বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের প্রভাবে তালতলী উপজেলার তপন জোমাদ্দারের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলেদের মধ্যে আবুল কালাম পাইকার নামের একজনের মরদেহ শনিবার বিকেলে গভীর সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ থাকা অপর জেলে শহিদুলের সন্ধান আজও পাওয়া যায়নি।
তালতলীর ফকিরহাট ট্রলার মালিক সমিতির সভাপতি মজিবুর রহমান ফরাজী জানিয়েছেন, ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র ও আশারচর থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে লালদিয়ার চর সংলগ্ন বঙ্গোপসাগরে গত ০৭ জুলাই মোট ১৮ জন জেলেসহ তপন জোমাদ্দারের মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ঘটনার ১৪ ঘণ্টা পর অন্য একটি ট্রলারের সাহায্যে ১৮ জেলের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও, ২ জন জেলে আবুল কালাম পাইকার ও সিরাজ মিস্ত্রীর পুত্র শহিদুল নিখোঁজ ছিল। তাঁদের বাড়ি তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোটআমখোলা গ্রামে অবস্থিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন