প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীতে চাকরির ইন্টারভিউ দিতে বের হয়ে একটি ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটেছে এক যুবকের।
রোববার (১২ জুলাই) সকালে কুড়িল বিশ্বরোডের রেলগেট এলাকায় ঘটে এই দুর্ঘটনাটি।
নিহত যুবকের নাম রাকিব, যার বয়স ২৮। রাকিব ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা গ্রামের মফিজুল ইসলামের ছেলে এবং বর্তমানে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বসবাস করতেন।
স্থানীয় এক পথচারী আবু রায়হান বলেন, তিনি ওই যুবককে হাসপাতালে নিয়ে যান। তিনি জানালেন, সকালে ৭টার দিকে ওই যুবক কুড়িল বিশ্বরোডের রেলগেট পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা বিমানবন্দরগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। প্রথমে আমি তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সেখানে তার অবস্থা গুরুতর হয়ে পড়লে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানিয়েছেন, ওই যুবকের মোবাইল ফোনে কল আসার পর তিনি তার বাবার সাথে কথা বলেন। ফোনের মাধ্যমে যুবকের নাম ও দেশের বাড়ির ঠিকানা জানা যায়। পরে তিনি দ্রুত রাকিবের বাবাকে ঢামেক হাসপাতালে আসতে বলেন। তার বাবার কাছ থেকে তিনি জানতে পারেন যে রাকিব চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন