প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন উল্লেখ করেছেন যে, শ্রমবান্ধব নীতিমালা প্রণয়নের ফলস্বরূপ বাংলাদেশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-ডিএফসির যোগ্যতা অর্জন করেছে। এর ফলে, দেশের জ্বালানি, প্রযুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং দেশীয় কর্মসংস্থানও বাড়বে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এ সময় মাহদী আমিন পলাতক রাজনৈতিক শক্তির দেশে এবং বিদেশে সহিংস কর্মকাণ্ডের সমালোচনা করেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, "তাদের কর্মকাণ্ডই প্রমাণ করে কেন তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল।"
তিনি আরও যোগ করেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করেছিল, কিন্তু সরকার ধৈর্য ও সহনশীলতার সঙ্গে তা মোকাবিলা করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন