প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জর্ডানের মধ্যাঞ্চলে অবস্থিত একটি গির্জায় আয়োজিত শেষকৃত্য অনুষ্ঠানে বন্দুকধারীদের গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, জর্ডানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল 'আল-মামলাকা'র বরাতে এই তথ্য প্রকাশিত হয়েছে।
শুক্রবার, কারাক গভর্নরেটের হামুদ গির্জায় অনুষ্ঠিত এক শেষকৃত্যের মিছিল চলাকালীন এই হামলার ঘটনা ঘটে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একটি গাড়ি থেকে দুই বন্দুকধারী নেমে হামুদ গির্জায় এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।
হামলার সময় উপস্থিত থাকা খালেদ বুরকান নামের এক প্রত্যক্ষদর্শী আল-মামলাকাকে জানিয়েছেন, সেখানে বহু মানুষের সমাগম হয়েছিল। হঠাৎ রাইফেল ও পিস্তল হাতে দুই ব্যক্তি এসে তাদের ওপর কয়েক মিনিট ধরে টানা গুলি বর্ষণ করে।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গির্জায় উপস্থিত হয়ে এলাকাটি ঘিরে ফেলেন এবং হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেন।
এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। জর্ডান কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে হামলাকারীদের পরিচয় বা দায়ীদের বিষয়ে কোনো তথ্য জানায়নি।
সাধারণত, জর্ডানে এ ধরনের সহিংসতার ঘটনা অত্যন্ত বিরল হয়ে থাকে। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে তুলনামূলক স্থিতিশীল এই দেশটি ক্রমাগত ইরানি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন