প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আশুলিয়ায় ২০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ, শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চলা বিক্ষোভের প্রেক্ষিতে। পাশাপাশি, আরও ৪টি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। রোববার (৮ নভেম্বর) শ্রমিকদের দাবির কারণে শিল্পাঞ্চলে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
রোববার সকালে আশুলিয়ার বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিলে, পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেন। অন্যদিকে, ৪টি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করছেন।
শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। তাঁরা মনে করছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসাভাড়া, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে বর্তমান বেতন যথেষ্ট নয়।
এদিকে, শিল্পাঞ্চলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন