প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের ৮১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬ ’-এর উদ্বোধন করেন। তিনি নিজে গাড়ি চালিয়ে গুলশানের বাসভবন থেকে ঢাকা মেডিকেলে আসেন এই অনুষ্ঠানে যোগ দিতে। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গী ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
শুধু তাই নয়, ক্যাম্পাসে সাবেক শিক্ষার্থী জুবাইদা রহমানকে কাছে পেয়ে বর্তমান শিক্ষার্থীরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। প্রধানমন্ত্রীও শিক্ষার্থীদের এই আনন্দে শরিক হন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ও মোবাইলে ঢাকা মেডিকেলের অসংখ্য শিক্ষার্থীর সঙ্গে সেলফি তোলেন।
ডা. জুবাইদা রহমান ছিলেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও অ্যালামনাই। তিনি একসময় নিয়মিত চিকিৎসাসেবাও দিতেন ঢাকা মেডিকেলে।
দীর্ঘদিন পর নিজের প্রিয় ক্যাম্পাসে ফিরে গিয়ে ডা. জুবাইদা রহমানও পুরোনো দিনগুলোর কথা মনে করে গল্প ও আড্ডায় মেতে ওঠেন।
প্রধানমন্ত্রীর ঢাকা মেডিকেল কলেজে আগমনকে কেন্দ্র করে সকালে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা তাঁকে একনজর দেখার জন্য।
ঢাকা মেডিকেলের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।
সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে প্রবেশ করার পর কলেজ অডিটোরিয়াম চত্বরে একটি বৃক্ষ রোপণ করেছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ঢাকার মেডিকেল কলেজ ক্যাম্পাসের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এদিকে ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন