প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফ্যাসিবাদ উৎখাত আন্দোলনের অংশ হিসেবে দেড় হাজার ছাত্র-জনতার জীবন কেড়ে নেওয়া পতিত এবং ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের আহ্বানে লকডাউন কর্মসূচীতে চট্টগ্রামে কোনো সাড়া নেই। চট্টগ্রাম, দেশের প্রধান বন্দর নগরী, তাদের কথিত লকডাউনের মধ্যে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রেখেছে।
বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কর্মদিবসে, চট্টগ্রাম বন্দর, সরকারি ও বেসরকারি তিনটি ইপিজেড, মীরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ এই অঞ্চলের প্রতিটি শিল্প কারখানা পূর্ণ গতিতে সচল রয়েছে। সকাল থেকে নগরীতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অর্থনীতির লাইফ লাইন হিসেবে যানবাহন চলাচল একেবারেই স্বাভাবিক। তবে চট্টগ্রাম বন্দর এলাকায় সড়কে কিছু যানজট দেখা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া আওয়ামী লীগের কর্মসূচির কোনো প্রভাব কোথাও দেখা যাচ্ছে না। দলের কোনো তৎপরতাও নেই।
কর্মসূচী ঘোষণা করলেও দলের কেউ গর্ত থেকে বের হওয়ার সাহস দেখায়নি। বিতাড়িত এই দলটির প্রতি সাধারণ মানুষের সমর্থন তো দূরের কথা, তাদের কথিত কর্মসূচি নিয়েও কোনো আগ্রহ নেই।
বরং, তাদের সাম্প্রতিক জঙ্গি কার্যক্রমে সাধারণ মানুষ রীতিমতো ক্ষুব্ধ। ভারতীয় মদতপুষ্ট এই দলের সন্ত্রাসী কর্মকাণ্ড সাধারণ জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
তারা বলছেন, বিগত দেড় দশক ধরে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা দখলে নিয়ে যে মাফিয়াতন্ত্র কায়েম করেছিল, ছাত্র জনতা জীবন দিয়ে সে দুঃশাসনের অবসান ঘটিয়েছে। বিএনপি সরকার গঠন করে নজিরবিহীন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন ভারতের নীল নকশা বাস্তবায়নের জন্য দেশে নৈরাজ্য সৃষ্টি করছে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তাদের এই দেশ বিরোধী কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না।
অন্যদিকে, আওয়ামী লীগের রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে রয়েছে বিএনপি। নগরীর বিভিন্ন মোড়ে দলের কর্মীরা অবস্থান করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন