প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় একটি আটতলা ভবনে ৬৩ বিদেশি নাগরিকের পাসপোর্ট মোহাম্মদ মহসিনের কাছে জমা ছিল। বিদেশি নাগরিকদের জন্য ওই আটতলা ভবনটি ভাড়া নেওয়ার বিষয়েও তার ভূমিকা ছিল। পুলিশ এবার তাকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) খুলশী এলাকা থেকে মহসিনকে গ্রেপ্তার করা হয়।
মহসিনের পাঠানো ১১৮ গ্রাম কোকেনের সূত্র ধরে ওই ৬৩ বিদেশি নাগরিকের সন্ধান পাওয়া যায়। কয়েক দিন আগে কুরিয়ারের মাধ্যমে কোকেনগুলো ঢাকায় এক ব্যক্তির কাছে পাঠিয়েছিলেন মহসিন, কিন্তু পরে কোকেনগুলো ফেরত আসে। কোকেনের তথ্য অনুসন্ধান করতে গিয়ে খুলশীর ওই বাড়িতে বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের অবস্থান পুলিশের নজরে আসে।
মহসিনের বাড়ি লক্ষ্মীপুরে অবস্থিত। তিনি চট্টগ্রাম নগরের কর্ণফুলী এলাকায় একটি প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে কর্মরত। পুলিশ জানায়, ৬৩ বিদেশি নাগরিকের সঙ্গে তার সরাসরি সম্পর্ক রয়েছে। তার মাধ্যমেই বিদেশি নাগরিকদের জন্য আটতলা ভবনটি ভাড়া নেওয়া হয়েছিল। ওই ভবনের জন্য মাসিক ৫ লাখ টাকা ভাড়া এবং অগ্রিম এক কোটি টাকা বাড়ির মালিককে প্রদান করা হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, মহসিনের ৬৩ বিদেশি নাগরিকের সঙ্গে সম্পর্ক রয়েছে এবং তিনি তাদের জন্য ওই আটতলা ভবনটি ভাড়া দেন। মহসিনের পেছনে থাকা অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।
৬৩ বিদেশি নাগরিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের মামলায় মহসিনকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে। একই সঙ্গে তার রিমান্ড চাওয়া হবে।
ওসি আবদুর রহিম বলেন, রিমান্ড মঞ্জুর হলে মহসিনকে জিজ্ঞাসাবাদ করে এই চক্র সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করা হবে। ৬৩ বিদেশি নাগরিকের সঙ্গে তার সম্পর্ক, কার নির্দেশে ভবন ভাড়া নেওয়া হয়েছিল এবং তার পেছনে আর কারা রয়েছেন—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন