প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন ও রাষ্ট্র ও সরকারবিরোধী তৎপরতা মোকাবিলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
র্যাব জানাতে পেরেছে, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে। দিবসটিকে কেন্দ্র করে জারি করা আইনশৃঙ্খলা-সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিটি ব্যাটালিয়ন নিজেদের এলাকা অনুযায়ী সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে আলাদা নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করেছে। একইসাথে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। আগাম তথ্য সংগ্রহের জন্য এলাকাভিত্তিক তথ্যদাতা নিয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৪ আগস্ট রাত থেকেই অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত পথ এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হবে। এসব স্থানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দিয়েছে র্যাব।
র্যাব নিজস্ব ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে অনুষ্ঠানস্থলে যাতায়াতের পথে সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে।
সন্দেহভাজন ব্যক্তি এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগ, যুবলীগের নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
র্যাব জানায়, প্রতিটি জেলার অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভে নাশকতা প্রতিরোধের জন্য দিবসটির সাত দিন আগে থেকেই ইউনিফর্ম পরিহিত সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও কঠোর নজরদারি কার্যকর করা হচ্ছে।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাইবার নজরদারিও জোরদার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ করা এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন