প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১২ শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে আগামী দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে, সংশ্লিষ্ট পরীক্ষাগুলো, যেখানে অসদুপায় অবলম্বনের অভিযোগ উঠেছে, সেগুলো বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দোতলার কনফারেন্স রুমে বোর্ড অব ডিসিপ্লিনের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ২১ সিরিজের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) ও তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের একজন করে, ২২ সিরিজের যন্ত্রকৌশল বিভাগের একজন, পুরকৌশল বিভাগের দুইজন, ২৪ সিরিজের পুরকৌশল বিভাগের তিনজন এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগের একজন শিক্ষার্থী শাস্তির আওতায় পড়েছেন। এর মধ্যে ২১ সিরিজে দুইজন, ২২ সিরিজে দুইজন, ২৪ সিরিজে পাঁচজন এবং ২৫ সিরিজে তিনজন শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে।
শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পরীক্ষাও বাতিল করা হয়েছে। ২১ সিরিজের দুই শিক্ষার্থীর ৪র্থ বর্ষ বিজোড় সেমিস্টার পরীক্ষা, ২২ সিরিজের দুই শিক্ষার্থীর ৩য় বর্ষ বিজোড় সেমিস্টার পরীক্ষা, ২৪ সিরিজের পাঁচ শিক্ষার্থীর ১ম বর্ষ ব্যাকলগ পরীক্ষা এবং ২৫ সিরিজের তিন শিক্ষার্থীর ১ম বর্ষ বিজোড় সেমিস্টার পরীক্ষা বাতিল করা হয়েছে। তাদের আগামী দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। তবে, বহিষ্কার শেষে পুনঃভর্তি হয়ে সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন তারা।
শাস্তিপ্রাপ্ত কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার সময় জব্দ করা ক্যালকুলেটর ও মোবাইল ফোন বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করা হবে। এসব সামগ্রী সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রুয়েটের ডিসিপ্লিনারি কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার এ বিষয়ে বলেন, "পরীক্ষায় অসদুপায়ের বিরুদ্ধে রুয়েট প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। একজন শিক্ষার্থীর জন্য একাডেমিক জ্ঞানের পাশাপাশি সততা, নৈতিক মূল্যবোধ ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি আরও বলেন, "শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে রুয়েটে ব্যাকলগ ও শর্ট সেমিস্টার উভয় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাঁচটি পর্যন্ত উন্নীত করা হয়েছে।"
তিনি সতর্ক করে বলেন, "শিক্ষার্থীদের নৈতিকতা ও সততার সঙ্গে পড়াশোনা করার আহ্বান জানাচ্ছি।" উল্লেখ্য, এবছরের ২৮ এপ্রিল একই অভিযোগে আরও ৫ শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ও একাডেমিক শৃঙ্খলা বজায় রাখতে অসদুপায়ের বিরুদ্ধে এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত রাখবে রুয়েট প্রশাসন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন