প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ দল ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছে। প্রথমার্ধে লাল-সবুজের প্রতিনিধিরা নিজেদের সেরাটা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে। ফলে ১৩৬ নম্বরে অবস্থান করা দলের বিপক্ষে প্রথমার্ধেই বাংলাদেশ দুই গোল হজম করে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ম্যাচের শুরু থেকেই মালয়েশিয়া অনেকটা গোছানো এবং আক্রমণাত্মক ফুটবল খেলে। শুরুতে বাংলাদেশ ছিল ছন্নছাড়া। ম্যাচের চতুর্থ মিনিটে কর্নার থেকে আসা বলটি গোলবার বরাবর শট নিয়েছিলেন মালয়েশিয়ার আক্রমণভাগের একজন ফুটবলার।
বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ কোনোমতে তা টোকা দিয়ে বাইরে পাঠিয়ে দেন। এরপরও মালয়েশিয়ার আক্রমণভাগের ফুটবলাররা একের পর এক আক্রমণ চালাতে থাকে। তাদের আটকাতে ব্যস্ত হয়ে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ। কিন্তু ম্যাচের ১৮তম মিনিটে গোলবার অক্ষত রাখা সম্ভব হয়নি।
মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মালয়েশিয়ার ১০ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড আরিফ আইয়ান। তিনি আলতো করে টোকা দিয়ে বাংলাদেশের গোলরক্ষককে পরাস্ত করে দলকে লিড এনে দেন।
ম্যাচের ৩৮তম মিনিটে তপু বর্মণের ভুলের কারণে বাংলাদেশ আরও একটি গোল হজম করে। এ সময় তপুর দেওয়া ভুল পাশে বল পেয়ে যান মালয়েশিয়ার সেরা তারকা আরিফ আইমান।
সুযোগ কাজে লাগাতে তিনি ভুল করেননি। নিজের দ্বিতীয় গোল করার সঙ্গে ব্যবধানও দ্বিগুণ করেন আরিফ। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোল ব্যবধানে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন