প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কোস্ট গার্ড গভীর সমুদ্র থেকে ৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে, যাদের একটি ফিশিং বোট ইঞ্জিন বিকল হয়ে ভাসছিল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, ১৯ সেপ্টেম্বর দুপুর ১১টার দিকে, সুন্দরবনের কোকিলমনি থেকে ১১ নটিক্যাল মাইল দক্ষিণে মাছ আহরণ করতে গিয়ে একটি ফিশিং বোট ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরবর্তীতে, মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর, ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টায় ওই বোটের একজন জেলে বোট মালিককে ফোন করে ঘটনাটি জানায় এবং কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সাহায্য চায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি দ্রুত একটি উদ্ধার অভিযান শুরু করে এবং গভীর সমুদ্র থেকে বিকল বোটসহ ৮ জন জেলেকে জীবিত উদ্ধার করে।
উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে এবং প্রয়োজনীয় খাবারও দেওয়া হয়েছে। বর্তমানে, বোটসহ উদ্ধৃত জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন