প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেত্রী তানিয়া আক্তার তাপসী পুলিশ কর্তৃক আটক হয়েছেন। ছাত্রদলের কর্মীরা তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। সোমবার (২৩ নভেম্বর) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
তানিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী হিসেবে পরিচিত। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গী সমবায় কমপ্লেক্সে ইউএস-বাংলা নামক একটি প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউ দিতে আসেন তানিয়া আক্তার তাপসী। সেখানে পৌঁছানোর পর বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিকা আজাদসহ উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা তাকে শনাক্ত করেন। পরে তারা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে হকিস্টিক হাতে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন তাপসী। ছবিটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে আলোচনা এবং সমালোচনা শুরু হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান কালের কণ্ঠকে জানান, ‘রবিবার সন্ধ্যায় চাকরির ইন্টারভিউ দিতে আসলে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন