প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আজ বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বায়ুমান সূচকে স্কোর ২৫৫। বাংলাদেশের রাজধানী ঢাকা দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে স্কোর ২১৪। এই স্কোর বাতাসের মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সূচকের তথ্য অনুযায়ী, তৃতীয় স্থানে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল, যার স্কোর ২১৩। চতুর্থ স্থানে ইরাকের রাজধানী বাগদাদের স্কোর ১৯৪। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের কিনশাসা ১৭৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। ভারতের রাজধানী দিল্লি ১৭৮ স্কোর নিয়ে ষষ্ট স্থানে অবস্থান করছে।
একিউআইয়ের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত হয়।
স্কোর ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়। ৩০১-এর বেশি স্কোর ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।
ঢাকার বায়ুদূষণের পেছনে অপরিকল্পিত নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া এবং ধুলাবালির মতো বিভিন্ন কারণ দায়ী। এসব দূষণকারী উপাদান বায়ুর মানের অবনতি ঘটিয়ে নগরবাসীর স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই বায়ুদূষণের কারণে শ্বাসকষ্ট, অ্যালার্জি এবং ফুসফুসের বিভিন্ন সমস্যা বৃদ্ধি পেতে পারে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য নির্মাণকাজে ধুলা নিয়ন্ত্রণ, যানবাহনের নির্গমন কমানো এবং দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। পাশাপাশি, ঢাকার বায়ুর মান উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পরিবেশবিষয়ক নীতিমালার যথাযথ বাস্তবায়ন প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন