প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লার লাকসাম থানার পুলিশ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের নেতা মহিন উদ্দিন (৪৫) কে গ্রেপ্তার করেছে। রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নরপাটি বাজারে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী মহিনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লাকসাম (পূর্ব) ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মহিন উদ্দিন পশ্চিম সাহেবপাড়া গ্রামের মৃত আলী আহম্মদের পুত্র।
লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার যুবলীগ নেতা মহিন উদ্দিনকে সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধিত-২০১৩) এর একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কুমিল্লার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
ওসি কাজী কামরুন্নাহার লাইলী বলেন, ‘গ্রেপ্তার যুবলীগ নেতা মহিন উদ্দিনকে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন