প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর সম্পর্কিত জাতীয় স্বার্থ, নিরাপত্তা এবং ভৌগোলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো ধরনের উদ্যোগ বা সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। জনগণ এই বিষয়টি মেনে নেবে না। জনগণের সামনে বিষয়টি স্পষ্ট করতে হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি এসব মন্তব্য করেন। পাঠকদের জন্য তার পোস্টটি তুলে ধরা হলো:
শফিকুর রহমান উল্লেখ করেন, অতীতে বাংলাদেশের স্বার্থের কথা বলে ট্রানজিট, করিডোরসহ বিভিন্ন নামে সুবিধা দেওয়া হলেও বাস্তবে বাংলাদেশ তার কোনো সুফল পায়নি।
তিনি আরও লেখেন, জাপান, চীন বা যেকোনো বন্ধুরাষ্ট্রই হোক না কেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
বিরোধীদলীয় নেতা যোগ করেন, বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষার দায়িত্ব সরকারের। এই ক্ষেত্রে সরকারের কোনো ব্যর্থতা বা আপোসকামিতা জনগণ একেবারেই দেখতে চায় না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন