প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে নেমে গেছে বাংলাদেশ।
আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটের পরাজয়ের ফলে বাংলাদেশের অবস্থান চ্যাম্পিয়নশিপ টেবিলে এক ধাপ অবনতি ঘটেছে।
বর্তমানে বাংলাদেশ ৭ ম্যাচে ৩টি জয়, ৩টি হার এবং ১টি ড্র’তে ৪৭.৬২ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। এর ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ বাংলাদেশর জন্য কঠিন হয়ে পড়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামার পূর্বে বাংলাদেশ ৬ ম্যাচে ৩ জয়, ২ হার ও ১টি ড্র’তে ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছিল।
বাংলাদেশের অবনতির ফলে পয়েন্ট টেবিলে ভারতের এক ধাপ উন্নতি হয়েছে। টিম ইন্ডিয়া এখন চতুর্থ স্থানে রয়েছে, যেখানে তাদের ১১ ম্যাচে ৫ জয়, ৪ হার ও ২টি ড্র’তে ৫১.৫২ শতাংশ পয়েন্ট রয়েছে।
অস্ট্রেলিয়া ১২ ম্যাচে ৯ জয় ও ৩ হারে ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে, যা কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টের আগ পর্যন্ত রয়েছে।
সাবেক চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ৬ ম্যাচে ৪ জয় ও ১ হারে ৭২.২২ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।
বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা তৃতীয় স্থানে রয়েছে, যেখানে ৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট রয়েছে প্রোটিয়াদের।
পয়েন্ট টেবিলে ষষ্ঠ থেকে নবম স্থানে রয়েছে যথাক্রমে- ইংল্যান্ড (১৬ ম্যাচে ৩৮.৫৪ শতাংশ পয়েন্ট), শ্রীলংকা (৬ ম্যাচে ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট), ওয়েস্ট ইন্ডিজ (১৩ ম্যাচে ২৬.৯২ শতাংশ পয়েন্ট) এবং পাকিস্তান (৯ ম্যাচে ৪.৬৩ শতাংশ পয়েন্ট)।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে জয় লাভের ফলে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট তালিকায় কোন পরিবর্তন না হলেও তাদের পয়েন্ট ৬.০৯ বেড়েছে। প্রথম টেস্টের আগে ক্যারিবীয়দের পয়েন্ট ছিল ১২ ম্যাচে ২০.৮৩ শতাংশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন