প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায়, হঠাৎ করে রাজধানীতে গ্যাসের জন্য হাহাকার বেড়ে গেছে। ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তারা অপেক্ষা করছেন। দিনের একটি বড় অংশ কেটে যাচ্ছে গ্যাস সংগ্রহ করতে গিয়ে। চরম ভোগান্তিতে রয়েছে সাধারণ চালক থেকে শুরু করে গণপরিবহন খাতের কর্মীরা। নগরবাসী জীবিকার সংকটে ভোগছেন।
সিএনজি চালিত গাড়ির কয়েকজন চালক জানিয়েছেন, পাম্পগুলোতে রাতভর গ্যাস নিতে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও তারা গ্যাস পাচ্ছেন না।
গ্যাসের এই সংকটে সবচেয়ে বড় ধাক্কা নিম্ন ও মধ্যম আয়ের চালকদের ওপর পড়েছে। আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সিএনজিচালিত অটোরিকশা ও রাইড শেয়ারিং অ্যাপের চালকরা।
তারা জানাচ্ছেন, গ্যাস নিতে না পারার কারণে তাদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। সারাদিন কাটছে পাম্পে লম্বা লাইনে দাঁড়িয়ে।
চালকদের মধ্যে কেউ কেউ অভিযোগ করছেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে পর্দার আড়ালে আবারো গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। তারা বলছেন, এর আগে জ্বালানি তেলের সময়েও কৃত্রিম সংকট দেখিয়ে দাম বৃদ্ধি করা হয়েছে। এবার গ্যাসের দামও বৃদ্ধি করতে এমন নাটক করছে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকায় পাম্প মালিকরাও লোকসানের মুখে রয়েছেন। তারা এই অবস্থার থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন