প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের সময় পুলিশের সরকারি গাড়িতে আগুন দেয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম (২৪) কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে মহানগরের গাছা থানার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) তাকে আটক করে।
জিএমপির মিডিয়া অফিসার ইন্সপেক্টর মো. শওকত কবির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেন।
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম নীলফামারীর জলঢাকা থানার আলুশিয়া পাড়া এলাকার মো. ফজলুল হকের পুত্র। তিনি গাজীপুর মহানগরের গাছা থানার সাইনবোর্ড এলাকায় মেম্বারবাড়ী সড়কে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১৮ নভেম্বর সকাল পৌনে ১০টার দিকে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চলাকালীন গাছা থানার হারিকেন ডেগেরচালা সড়কের মাথায় পুলিশের একটি সরকারি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। অভিযোগ রয়েছে, গ্রেফতার রফিকুল ইসলাম তার সহযোগীদের নিয়ে এই ঘটনার সাথে জড়িত ছিলেন। গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) ব্যবহার করতেন।
এ ঘটনায় গাছা থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে ঘটনাস্থলের সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রফিকুলকে শনাক্ত করা হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন