প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফরিদপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামের একজন নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই নারীকে পাঁচটি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালত তাকে এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।
রোববার (১৭ আগস্ট) বিকেলে সাড়ে ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার কুঠিবাড়ি এলাকায় অভিযান চালানো হয় এবং সেখানে তাকে গ্রেপ্তার করা হয়।
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, অভিযানের সময় মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহুকে তার নিজ দখলীয় বসতবাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এই সময় তার কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা যায়।
পরে আসামিকে ফরিদপুর জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে সোপর্দ করা হয়। আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেন।
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরীন আক্তার বলেন, মেহেরুন্নেসা বৃষ্টিকে আদালতে সোপর্দ করার পরে আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন