প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনার হরিণটানা থানার ময়ূর আবাসিক এলাকার একটি লেক থেকে ১৩ বছর বয়সী শোয়েব নামে এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানিয়েছেন, শিশুটি বুধবার বিকেলে তার বাবার কাছ থেকে ১০ টাকা নিয়ে বাইরে ঘুরতে বের হয়েছিল। এরপর থেকে সে নিখোঁজ হয়ে যায় এবং পরিবারের পক্ষ থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে এলাকাবাসী ময়ূর আবাসিক এলাকার লেকে একটি মরদেহ ভাসতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর মরদেহটি উদ্ধার করে।
ওসি আরো জানিয়েছেন, নিহতের মাথায় হালকা আঘাতের চিহ্ন রয়েছে। এটি দুর্ঘটনাজনিত ঘটনা, না কি কেউ তাকে হত্যা করে ফেলে রেখে গেছে, এই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মরদেহটি এখন ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শোয়েব খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেটের বিপরীত পাশে অবস্থিত ফজলুল উলুম বহুমুখী মাদরাসার হাফেজি শাখার ছাত্র হিসেবে পরিচিত ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন