প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : সাভারে ধসে পড়া রানা প্লাজার নির্মাণে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ভবন মালিক সোহেল রানাসহ আট জনের মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৬ অক্টোবর আদালত দিন নির্ধারণ করেছে।
আজ ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বিএম তারিকুল কবীর এই দিন নির্ধারণ করেন।
আজকের জন্য মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে আদালত রায় ঘোষণা থেকে বিরত থেকে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ৬ অক্টোবর দিন নির্ধারণ করে।
এর আগে, গত ১৬ আগস্ট মামলাটির রায় ঘোষণার জন্য ১ সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়েছিল।
দুদকের পাবলিক প্রসিকিউটর ইশতিয়াক আহমেদ বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড-সংলগ্ন রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জন নিহত এবং দেড় হাজারেরও বেশি মানুষ আহত হন। ঘটনার পরপরই ভবন নির্মাণে দুর্নীতির অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৪ সালের ১৫ জুন নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে সাভার থানায় ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-সহকারী পরিচালক এস এম মফিদুল ইসলাম। ভবনটি সোহেল রানার বাবার নামে হওয়ায়, মূল অভিযুক্ত সোহেল রানাকে বাদ দিয়ে তার বাবা-মাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। তদন্তে প্রমাণিত হলে সোহেল রানাই ভবনের মূল দেখভালকারী ছিল, ফলে তাকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়।
অভিযোগপত্র জমা দেওয়ার পর, ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি তৃতীয় দফায় ভবন মালিক সোহেল রানা ও তার বাবা-মাসহ ১৮ জনকে আসামি করে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।
২০১৭ সালের ২১ মে রানাসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। একই সঙ্গে মোহাম্মদ আলী খানসহ আটজনকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।
মামলার বিচার চলাকালে ২০ জন সাক্ষীর মধ্যে ১৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন