প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর পরীবাগে তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় ডাকসু নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, তৃতীয় লিঙ্গের কয়েকজন ব্যক্তি যুবাইরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলতে থাকেন। তবে ফেসবুকে দেওয়া একটি পোস্টের মাধ্যমে জুবায়ের দাবি করেছেন, ভিডিওটি বিকৃতভাবে উপস্থাপন করে তার চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে।
ফেসবুক পোস্টে জুবায়ের লেখেন, "আমার বন্ধু সাংবাদিক সিফাতুল্লাহ তাসনিম গতকাল পরীবাগ ব্রিজের ওপর কিছু তৃতীয় লিঙ্গের মানুষের পতিতাবৃত্তির বিষয়ক সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে গিয়েছিলেন। তিনি আমাকে সঙ্গে নিয়ে যান। আমি যাওয়ার পূর্বেই শাহবাগ থানাকে বিষয়টি অবহিত করে যাই এবং তাদের আসতে বলি। সেখানে গিয়ে সাংবাদিক বন্ধু তাদের জিজ্ঞাসাবাদ করতে গেলে তারা আক্রমণাত্মক হয়ে ওঠে এবং সিনক্রিয়েট করতে থাকে। হিজড়ারা কতটা বাজেভাবে সিনক্রিয়েট করতে পারে, তা সকলেই জানেন। তারা পাল্টা ক্যামেরা চালু করে অশ্লীল কথা বলে আমাদের ভিডিও করাতে শুরু করে এবং আমার সাংবাদিক বন্ধুর গায়েও হাত তোলে।"
এই পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তারা ঘটনাটির সুরাহা করে।
জুবায়ের তার পোস্টে আরও দাবি করেন, পুরো বিষয়টি পুলিশ প্রশাসন আগে থেকেই জানতো এবং তারা ঘটনাস্থলে ছিল। কিন্তু এ সময়ের একটি মিথ্যা ভিডিও ছড়িয়ে তার চরিত্রহননের হীন পরিকল্পনা করা হচ্ছে বলেও অভিযোগ করেন। তিনি জানিয়েছেন, তিনি এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
ভিডিওতে দেখা গেছে, তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা যে অশ্লীল অভিযোগ করেছেন, তার পক্ষে কোনো যুক্তি উপস্থাপন করা হয়নি। তাঁরা শুধু মুখেই অসাধারণ ভঙ্গিতে শরীরে হাত দেওয়ার মতো গুরুতর অভিযোগ করতে থাকেন।
ভিডিওর শুরুতে একজন বলেন, "আমরা তিনজন এই পরীবাগে কাজ করি। এই দুজন আসছে। আমাদের বলছে, আমরা ছেলে না কি মেয়ে।"
কথোপকথনের এ পর্বে দুই পক্ষ থানায় যাওয়ার কথা বলে ব্রিজ থেকে নামতে থাকে। এ অবস্থায় জুবায়ের তেমন কিছু বলেননি। ভিডিওর পরবর্তী পর্বে তৃতীয় লিঙ্গের দুইজন ব্যক্তি জুবায়েরের ওপর চড়াও হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন