প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নতুন ডিজাইনের ড্রাইভিং লাইসেন্স এবং পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে।
ফ্লোরিডা সড়ক নিরাপত্তা ও মোটরযান বিভাগ বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে এই নতুন ডিজাইনের পরিচয়পত্রগুলো প্রদান করতে শুরু করবে।
নতুন কার্ডে ফ্লোরিডার ইতিহাস, প্রকৃতি এবং মহাকাশ গবেষণার বিভিন্ন প্রতীক অন্তর্ভুক্ত করা হয়েছে। কার্ডের সামনের দিকে সেন্ট অগাস্টিনের ঐতিহাসিক দুর্গ ‘কাস্তিয়ো দে সান মার্কোস’-এর চিত্র রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের প্রাচীনতম পাথরের দুর্গ হিসেবে পরিচিত।
ফ্লোরিডার পরিচিত কমলাকে ‘ফ্লোরিডা’ শব্দের ‘ও’ অক্ষরের ডিজাইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। কার্ডের নিচের বাম কোণে অঙ্গরাজ্যটির একটি পরিচিত স্থানীয় প্রাণী মানাটির ছবি রয়েছে। উপরের ডান কোণে পরিচয়পত্রের নিরাপত্তা চিহ্নের মধ্যে ফ্লোরিডার প্রতীকী প্রাণী অ্যালিগেটরের ছবি স্থান পেয়েছে।
কার্ডের পেছনের দিকে ফ্লোরিডার মহাকাশ উপকূলের ইতিহাস তুলে ধরা হয়েছে। সেখানে মহাকাশযান ডিসকভারির ছবি রয়েছে, যা ৩৯টি অভিযানে অংশ নিয়ে মহাকাশে মোট ৩৬৫ দিন কাটিয়েছে। এটি ২০১১ সালের ৯ মার্চ ফ্লোরিডায় শেষবারের মতো অবতরণ করে।
নতুন পরিচয়পত্রে ফ্লোরিডার প্রথম অনানুষ্ঠানিক অঙ্গরাজ্য পতাকা থেকে নেওয়া ‘লেট আস অ্যালোন’ অর্থাৎ ‘আমাদের একা থাকতে দিন’—এই মূলমন্ত্রও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফ্লোরিডার তৎকালীন গভর্নর উইলিয়াম ডি. মোসলির অভিষেকের সময় ওই পতাকা উপহার দেওয়া হয়েছিল।
ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস রাজধানীতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন ড্রাইভিং লাইসেন্স ও পরিচয়পত্র চালুর বিষয়টি ঘোষণা করেন।
নতুন ডিজাইনের পাশাপাশি পরিচয়পত্রের নিরাপত্তা বাড়াতে অঙ্গরাজ্যের সিলের একটি বিশেষ ছবি যুক্ত করা হয়েছে। বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স এবং বাণিজ্যিক শিক্ষানবিশ অনুমতিপত্রে ‘অস্থায়ী অনাবাসী’ চিহ্নও অন্তর্ভুক্ত থাকবে।
ফ্লোরিডা সড়ক নিরাপত্তা ও মোটরযান বিভাগের নির্বাহী পরিচালক ডেভ কার্নার বলেন, নতুন ডিজাইনের মাধ্যমে পরিচয় যাচাইয়ের নিরাপত্তা আরও উন্নত করা হয়েছে। জালিয়াতির নতুন প্রবণতা মোকাবিলা এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে পরিচয় যাচাই আরও শক্তিশালী করার জন্য এই পরিবর্তন আনা হয়েছে।
তবে নতুন কার্ড পেতে পুরোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স বা পরিচয়পত্র এখনই পরিবর্তন করতে হবে না। বর্তমানে বৈধ পরিচয়পত্রের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ব্যবহার করা যাবে। পরে ধীরে ধীরে পুরোনো কার্ডের পরিবর্তে নতুন ডিজাইনের কার্ড দেওয়া হবে।
অনলাইনে নবায়নের ক্ষেত্রে নতুন ডিজাইনের কার্ড পাওয়ার সুবিধা ২০২৬ সালের নভেম্বরের শেষ নাগাদ চালু হবে।
সূত্র: নাওকাস্ট ওয়েস্ট ২ নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন