প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে সার পাচারকালে উপজেলা প্রশাসন ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে, বকশীগঞ্জ পৌর শহরের উত্তর বাজার আল রেজা হাসপাতালের সামনে অটোরিকশায় থাকা এই সারগুলো জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।
তথ্য অনুযায়ী, অটোরিকশায় ১৫ বস্তা ইউরিয়া সার বকশীগঞ্জ শহর অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা অটোরিকশাটি থামান। তিনি নিশ্চিত হন যে, অটোরিকশায় থাকা ১৫ বস্তা সার অবৈধভাবে নেওয়া হচ্ছে এবং সেগুলো জব্দ করেন। পরে, জব্দ করা সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, সারগুলো জব্দ করে কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে। তিনি জানান, সেগুলো ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন