প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করেছেন যে, মাওলানা ভাসানী ও শহীদ জিয়ার বাংলায় বিএনপি কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করবে না। তিনি আরও উল্লেখ করেন যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলা কোনো আগ্রাসী তৎপরতা মেনে নেবে না। গতকাল বুধবার, বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত একটি আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, মওলানা ভাসানী আধিপত্যবাদের বিরুদ্ধে কীভাবে লড়াই করতে হয়, সেই পথ দেখিয়েছেন। তিনি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে গ্রাস করতে এবং দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করার চেষ্টা চলছে উল্লেখ করে বলেন, বাংলাদেশের মানুষ কারও দয়ার দাক্ষিণ্যে স্বাধীনতা অর্জন করেনি। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে সশস্ত্র যুদ্ধে লাখো শহীদের রক্ত ও মা-বোনদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। তিনি বলেন, এই দেশকে কেউ অন্য দেশের উপহার মনে করলে তা মেনে নেওয়া হবে না। বর্তমান সরকারের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের ভোটে ও ভালোবাসায় রাষ্ট্র পরিচালনা করছেন। যারা বিশৃঙ্খলার মাধ্যমে প্রধানমন্ত্রীকে বিপদে ফেলতে চায়, তাদের উদ্দেশে দুদু বলেন, বাংলাদেশের মানুষ শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদরের ধন তারেক রহমানের সঙ্গে আছে। এ বিষয়ে কোনো আপস নেই। তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই দেশকে পদানত করতে পারবে না। বক্তব্যের শেষে তিনি মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বিএনপির প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভায় আরও উপস্থিত ছিলেন মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন