প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের চকের একটি পেঁপে ক্ষেত থেকে আমজাদ হোসেন নামে একজন ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সে ঘটনাকে প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ জুলাই) সকালে মেদুলিয়া চকের একটি পেঁপে ক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তারা বিষয়টি দ্রুত সিংগাইর থানায় জানিয়ে দেয়। তবে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মৃত ব্যক্তির স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
পুলিশ জানায়, খবর পাওয়ার পর ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেয়া হলেও পরিবারের সদস্যরা মরদেহ নিজেদের হেফাজতে নিয়ে যাওয়ায় ঘটনাস্থলেই প্রাথমিক তদন্ত সীমিত আকারে সম্পন্ন করতে হয়। এরপর তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং পরিবারের কাছ থেকে তথ্য নিয়ে মরদেহের পরিচয় নিশ্চিত করেন।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি একটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে কারণ মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। ঘটনার সময় স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
তিনি আরও জানান, যেহেতু পরিবারের পক্ষ থেকে কোনো সন্দেহ বা অভিযোগ উত্থাপন করা হয়নি, তাই ঘটনাটিকে আপাতত স্বাভাবিক মৃত্যু হিসেবেই বিবেচনা করা হচ্ছে। তবে প্রয়োজনে বিষয়টি নিয়ে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন