প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি পাঁচ সদস্যের কারিগরি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসেছে, যার উদ্দেশ্য হলো দ্বিপাক্ষিক স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদার করা। কাবুল টাইমস আজ বুধবার এই তথ্য প্রকাশ করেছে।
মঙ্গলবার, আফগানিস্তানের মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের (এমওপিএইচ) অধীনে ন্যাশনাল ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির (এনএফডিএ) বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই পাঁচ সদস্যের প্রতিনিধিদলটি বাংলাদেশের বিভিন্ন ওষুধ কারখানা পরিদর্শন করবে। তারা সেখানে উৎপাদিত ওষুধের গুণগত মান ও কার্যকারিতা মূল্যায়ন করবে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, সফরের মূল উদ্দেশ্য হলো আফগানিস্তানে নিম্নমানের ওষুধ আমদানি প্রতিরোধ করা, যা ওষুধের প্রয়োজনীয় মানদণ্ড নিশ্চিত করার মাধ্যমে সম্ভব হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন