প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে চোর, ডাকাত, মাদকসেবী, মাদক কারবারি এবং নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্যদের মধ্যে মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা-পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) ফেনী পুলিশ সুপারের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল) দিকনির্দেশনায় ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫০ বোতল বিদেশি মদ, ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, তিন বোতল বিয়ার এবং ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় সন্ত্রাসবিরোধী মামলার ঘটনায় জড়িত আসামি সোনাগাজীর আশরাফুল জামান সোহাগ (২০) ও সাইফুল ইসলাম রিয়াজ (২৮), ধর্মপুরের মাদক ব্যবসায়ী মো. সেলিম (২৪) এবং ৫০ বোতল বিদেশি মদ ও ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মা-ছেলে মো. হৃদয় (২০) ও রাবেয়া আক্তারকে মধ্যম চাড়ীপুর (খাজুরিয়া) জজ কোর্ট কলোনির ভেতর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া শাহরিয়ার হোসেন (২২), শহিদুল ইসলাম সুমন (৩৪) এবং মো. রবেলকে (২৬) মোট ২০টি ইয়াবা ট্যাবলেটসহ এবং তিন বোতল বিয়ারসহ আবু বকরকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।
একই সঙ্গে পরোয়ানাভুক্ত আসামি ও মাদকসেবীসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায় মাদক নির্মূলে ফেনী সদর থানা এলাকার বিভিন্ন মাদক স্পটে নিয়মিত মাদকবিরোধী অভিযান এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করে এমন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন