প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ সাউথখালী গ্রামের ছয় মাস বয়সী বাবাহারা শিশু সোলায়মানের হৃদ্পিণ্ডে দুটি ছিদ্র ধরা পড়ার পর তার চিকিৎসার জন্য মায়ের আকুতি নিয়ে আরটিভিতে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রচারিত হওয়ার পর দেশ-বিদেশের মানবিক মানুষের সহায়তায় সোলায়মানের চিকিৎসার জন্য ৬০ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে। যদিও চিকিৎসা ইতিমধ্যে শুরু হয়েছে, তবুও এখনো অতিরিক্ত অর্থের প্রয়োজন রয়েছে।
অভাবের সংসারে ভিক্ষা করে সন্তানকে নিয়ে জীবনসংগ্রাম চালিয়ে যাওয়া সোলায়মানের মায়ের মুখে আশার হাসি ফিরে এসেছে। মানুষের সহায়তায় তার সন্তানের চিকিৎসা শুরু হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সোলায়মানের মা বলেন, "মানুষ যেভাবে আমার ছেলের পাশে দাঁড়িয়েছেন, তাতে আমি অনেক খুশি। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন।"
স্থানীয় বাসিন্দা ও শিক্ষক সোহাগ হাওলাদার এবং তাইজুল ইসলাম জানান, আরটিভিতে সংবাদ প্রকাশের পর দেশ-বিদেশের মানুষের সহযোগিতার জন্য তারা আরটিভিসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন।
তবে সোলায়মানের পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য এখনো আরও অর্থের প্রয়োজন রয়েছে। পরিবারের আশা, মানবিক মানুষের সহযোগিতায় ছোট্ট সোলায়মান সুস্থ হয়ে উঠবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন